
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। দাবি বাস্তবায়ন না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।








