
শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া ওড়ানোর অভিযোগে একটি ড্রোন জব্দ করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টায় ওই ড্রোনটি জব্দ করা হয় বলে রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।





















