‘শনিবারের অঙ্গীকার’ ক্যাম্পেইনে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আজ থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, ‘সিটি কর্পোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে এবং সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।’

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নবনিযুক্ত দুই প্রশাসক। একই সঙ্গে দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানেরও আশা দেন তারা।

নিয়মনীতি থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ মোট ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।