
অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপ মিশন শুরু আজ
এবার আরেকটি নারী এশিয়ান কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার থেকে থাইল্যান্ডে পর্দা উঠছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের। এই টুর্নামেন্টে প্রথমবার খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে নারী দল।























