
দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা, অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক শিক্ষাব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। বাবা-মায়ের কোল ছেড়ে কোমলমতি শিশুরা যখন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষকদের স্নেহস্পর্শে নিজেদের শিক্ষার আলোয় আলোকিত হওয়ার কথা, তখন সেসব শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সময় কাটে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় ।






















