
ধুনটে ইছামতি নদীর বুকে অতিথি পাখির সমাগম
বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বহমান ইছামতি নদীর বুকে হঠাৎ করেই দৃষ্টিনন্দন অতিথি পাখি শামুকখোলের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এ নদীকে ঘিরে অসংখ্য শামুকখোল পাখি এক সপ্তাহ ধরে অবস্থান করছে। এই এলাকায় এর আগে কখনো এ ধরনের অতিথি পাখির সমাগম ঘটেনি।























