
দখল-দূষণে ধুঁকছে বগুড়ার ১৮ নদী
দখল, দূষণ এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বগুড়া জেলার প্রায় ১৮ নদী এখন অস্তিত্ব সংকটে। জেলার ইছামতী, করতোয়া, ইরামতিসহ অধিকাংশ নদী নাব্য হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। কোথাও কোথাও নদীর গতিপথ সম্পূর্ণ বদলে গেছে, আবার অনেক নদী মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার পথে।























