
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে কমিশনের সভা শুরু
ত্রয়োদশ সংসদের ৫০ নারী আসন পূরণের জন্য পৃ্র্বনির্ধারিত সভার সিদ্ধান্তের আলোকে এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সভা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ সভা শুরু হয়। আজ সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এ ছাড়া আরও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে।























