
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন
মার্চজুড়ে ১১৩ রাজনৈতিক সহিংসতা, নিহত ১৮
মার্চের এক মাসেই কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে শনিবার এই তথ্য জানায় সংগঠনটি।























