
ইসরাইলিদের 'আত্মতুষ্টিতে' না ভোগার আহ্বান নেতানিয়াহুর
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল দক্ষিণ ইসরাইলের আরাদ শহর পরিদর্শন করে এই হামলায় কেউ নিহত না হওয়াকে 'মিরাকল' বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার শহরটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।






















