
দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন (৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।























