
নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু
ইসরাইলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে পিছিয়ে পড়ার মুখে ইরানকে ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়ানো বক্তব্য দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালাতে ইসরাইলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। আগামী মঙ্গলবারের হাড্ডা







