
দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ
শক্তিশালী চীনের বিপক্ষে যে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী দল, তাতে রীতিমতো মুগ্ধ হয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচশেষে খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ তিনি। বাটলারের মতে, ম্যাচের কিছু মুহূর্ত বাদ দিলে ৯ বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা।







