
সামরিক সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ বাংলাদেশ-তুরস্কের
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সাথে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।






