
আয় কমে তলানিতে, আমিরাতে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশিরা
একদিকে মাথার ওপর ধেয়ে আসা ড্রোন ও মিসাইলের শিকার হওয়ার আতঙ্ক, অন্যদিকে আয়ের পথ বন্ধ হয়ে শূন্য হাতে দেশে ফেরার শঙ্কা—এ দুই আগুনের মাঝে দাঁড়িয়ে দিন কাটছে সংযুক্ত আরব আমিরাতে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশির। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা শুধু তাদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেনি, বরং তছনছ






















