
ফরিদগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পথচারী ও দুই সন্তানের জননী এক গৃহবধূ (২৮)কে সুপারি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন (৩০) নামে এক লম্পট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।























