
ধান গবেষণায় বিনার সাফল্য
জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন
দেশে আমন ধান চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। দীর্ঘ গবেষণার পর উচ্চ ফলনশীল ও ব্লাস্ট রোগ প্রতিরোধী ‘বিনা ধান-২৭’ এবং জিংক সমৃদ্ধ ‘বিনা ধান-২৮’ নামের দুটি জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকদল এই দুটি নতুন জাত উদ্ভাবন করেছেন























