
আবেদনের সুযোগ পাবেন কাবরেরাও
হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে
প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে এ স্প্যানিশ ফুটবল কোচের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। চার বছরের বেশি সময় জামাল ভূঁইয়াদের কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে তেমন কোনো সাফল্য উপহার দিতে পারেননি।























