
বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪
মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, আল মামুন (৩৪), সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)।



