
কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬
দক্ষিণ আমেরিকার পেরু সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলম্বিয়া সরকারের তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।























