
ইরানি নৌ কমান্ডার হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের উদাহরণ: নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নৌ কমান্ডার আলিরেজা তানসিরি নিহত হওয়ার ঘটনা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার "আরেকটি উদাহরণ।"হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।



















