
দেশে ফিরে পেঁপে চাষে সফল জুয়েল
কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের জুয়েল ইসলাম (২৮)। সেখানে প্রায় তিন বছর পাথর ভাঙার কঠিন কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা পেছনে ফেলে দেশে ফিরে কৃষিতে নিজের ভাগ্য গড়ার চেষ্টা করছেন জুয়েল। গ্রামের আরও দুজনকে সঙ্গে নিয়ে লিজ নেওয়া ৭০ শতক জমিত














