
ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি
খেলাপি ঋণের হারে এখন শীর্ষে রয়েছে ব্যবসা-বাণিজ্য খাত। ব্যাংকগুলোর এ খাতে দেওয়া ঋণের ৪২ দশমিক ৫০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। এককভাবে কোনো খাতে এত বেশি হারে খেলাপি ঋণ নেই। এর পরই রয়েছে শিল্প খাত। এ খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮০ শতাংশ। পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের গড়হার এখন ৩১ দশমিক ২০





















