
হামের উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ২৮২ জন আক্রান্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮০ জন। একই সময়ে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।








