
যে ভুলে নিষেধাজ্ঞার শঙ্কায় মাবিয়া
বাংলাদেশের নারী ভারোত্তোলনের সবচেয়ে বড় তারকা মাবিয়া আক্তার সীমান্ত। এসএ গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী এই ভারোত্তোলক একটি ভুলের কারণে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন। জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস শেষে মাবিয়ার ডোপিং টেস্ট পজিটিভ এসেছে।

