
মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কার্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।























