
ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার ফল
আমরা কথায় কথায় বলে থাকি—ইতিহাস থেকে শিক্ষা নিন। একই সঙ্গে আমরা এটাও বলে থাকি, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়াই ইতিহাসের শিক্ষা। শেষেরটাই বুঝি চিরসত্য। মূলত প্রখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডেরিক হেগেল প্রথমে এ কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা ইতিহাস থেকে কিছুই শিখিনি, এটাই শুধু ইতিহাস থেকে শিখি।






















