
‘বেটার বাংলাদেশ’ গড়তে
সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সকল ধর্মাবলম্বীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।






















