
‘মবে’ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে বুধবার ঘটে যাওয়া মবের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।


