
ভারতীয়দের হৃদয় ভাঙতে চান স্যান্টনার
ভারতীয় দর্শকদের স্তব্ধ করে দিতে চান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে এমন হুংকারই দিয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক পরে শিরোপা নির্ধারণী ম্যাচের মাঠের লড়াইয়ে সেটা করিয়েও দেখিয়েছেন। আহমেদাবাদের গ্যালারির নীল সমুদ্র যেন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল।

