
পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস আত্মঘাতী সিদ্ধান্ত : মিয়া গোলাম পরওয়ার
দেশের সব মহানগর পর্যায়ের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এ বিবৃতি দেন।





















