
সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবার ও স্বজনদের মানববন্ধন
সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা। তারা অভিযোগ করেছেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে এবং জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে।























