
সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ফ্যাসিস্ট আমলের ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণ করা হবে
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে তাদের অপসারণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে লক্ষাধিক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতাসহ অন্যান্য সুবিধাদি দেওয়া হয়েছে।






















