
অ্যাজতেকায় ফুটবল উৎসব, বাইরে বিক্ষোভ
মেক্সিকো সিটিতে ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামের পুনঃউদ্বোধন বলে কথা। রীতিমতো দর্শকের ঢল নামল। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু যে এই মাঠ। নিরাপত্তার চাদরে ঢাকা মাঠে ঢুকতে দর্শকদের সময় লেগেছে অনেকটা। স্টেডিয়ামের আশপাশে ও শহরের নানা জায়গায় প্রতিবাদও হয়েছে।























