
ডিজেল সংকটে উত্তরাঞ্চলে সেচ বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন
চলমান জ্বালানি সংকটের ফলে বিপাকে পড়েছেন দেশের উত্তরাঞ্চলের বোরো ধান চাষিরা। ডিজেলের অভাবে ক্ষেতে সেচ দিতে পারছেন না তারা। বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ এ সময়ে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে ডিজেলের অভাবে সেচ পাম্প, নলকূপ ও কৃষিযন্ত্র বন্ধ আছে।


