
বিটিভিতে আগামীকাল ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’
সমসাময়িক নানা বিষয় ও বিনোদনের মিশেলে বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’ প্রচারিত হবে আগামীকাল, ১৯ এপ্রিল, রাত ১০টার সংবাদের পর। হুমায়ূন কাবেরীর গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বটিকে সাজানো হয়েছে একঝাঁক তারকা আর গঠনমূলক সব সেগমেন্ট দিয়ে।
