
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, থানায় জিডি
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানা হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।












