
৩৫ পয়েন্টে থমকে যেতে পারে ঈদ আনন্দযাত্রা
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। অফিস-আদালতের ব্যস্ততা পেছনে ফেলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন তারা। এখন পর্যন্ত ঈদযাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। তবে নানা কারণে প্রতি বছরের মতো এবারও যাত্রার শুরুতেই দেখা দিয়েছে অনিশ্চয়তার ছায়া।

