
গঙ্গাচড়ায় সাংবাদিকের বাড়িতে হামলা, পাল্টা মামলায় হয়রানি
রিয়াদুন্নবী অভিযোগ করেন, গত ১৯ জানুয়ারি ‘গঙ্গাচড়ার তিস্তা নদীতে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর থেকেই একটি প্রভাবশালী বালুখেকো চক্র তার ওপর ক্ষুব্ধ হয়। এরই জেরে পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালানো হয়।























