
রাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অযুখানা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক অযুখানা ও ওয়াশরুম ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নারী শিক্ষার্থীদের ইবাদতের পরিবেশকে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ গ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।























