
রামেকে হামে মৃত্যু ৩৮, চিকিৎসাধীন ১৪৯
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসাধীন রয়েছে আরো ১৪৯ জন। মোট উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭৭ জন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।



