
১৬ ঘণ্টা পর কর্ণফুলী ট্রেনের লাইনচ্যুত ৪ বগি উদ্ধার
কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হলেও দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার মধ্যে সংস্কারকাজ শেষ হ























