
চট্টগ্রামে পুকুর থেকে গাড়ির মেকানিকের লাশ উদ্ধার
নিহত শুক্কুর আলম নগরীর হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তিনি সিডিএ মার্কেটে গাড়ির ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে পানিতে ফেলে রাখা হতে পারে।






















