
৯০১তম গোল পেলেন মেসি, জিতল ইন্টার মিয়ামিও
লড়াইয়ের শুরুতে জালে বল জড়িয়েছিলেন গন্সালো লুহান। চতুর্থ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডারের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। নিউ ইয়র্ক সিটি স্কোর লেভেল কেরে ১৩ মিনিট পরই। পরে পিছিয়ে পড়লেও ইন্টার মিয়ামিকে সমতা এনে দেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোস উপহার দেন জয়সূচক গোল।























