
মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
কারাগারে গুরুতর অসুস্থ সাংবাদিক শওকত মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। দীর্ঘদিনের অসুস্থতা এবং কারাবন্দী অবস্থায় সুচিকিৎসার অভাবে তিনি বর্তমানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন বলে জানিয়েছে তার পরিবার।

