
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করতে চায় সরকার
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির সংকটে দেশের শিক্ষাব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।






















