
শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ ৯ কেজি গান পাউডার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।























