
সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে রিমান্ড আবেদন
লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে এ আবেদন করা হয়। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় শিরীন শারমিনকে।






