
শহীদ মিনারে শিক্ষক সমিতির ‘বিতর্কিত’ শ্রদ্ধা, সাদা দলের প্রতিবাদ
কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।











