
সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’
মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে সালমা সব সময়ই বেশ সক্রিয়। কিছুদিন আগেও তার কণ্ঠে তারই অনেক ভালো লাগার গান বিরহের গান ‘এমন ভালোবাসা চাই না’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানটি শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার সালমার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘তুমি মানুষ ভালা না’ শিরোনামের একটি গান।





